বিশেষ প্রতিনিধি
১ মার্চ ২০২৫
রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা ওয়াদুদ মিয়া (৪৫) পেট ও কোমর ব্যথাসহ নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। চিকিৎসার আশায় ২৩ ফেব্রুয়ারি তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার বিনামূল্যে দেখালেও পাঁচটি নির্ধারিত পরীক্ষার মধ্যে তিনটি তাকে করাতে হয়েছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। পরীক্ষার খরচসহ চিকিৎসার জন্য ওয়াদুদকে গুনতে হয়েছে ২,২৩০ টাকা, যার মধ্যে পরীক্ষার জন্যই ব্যয় হয়েছে ১,৭০০ টাকা।

ওয়াদুদ বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মাত্র দুই মিনিট ডাক্তার দেখিয়েছে। কি