এনসিপির রাজনৈতিক দর্শন নিয়ে সংশয়, বললেন রিজভী

বিশেষ প্রতিনিধি
০১ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্র সম্পর্কে ইতিবাচক আলোচনা হলেও দলটির কোনো সুস্পষ্ট রাজনৈতিক দর্শন খুঁজে পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক এই অনুষ