বিশেষ প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বিএনপি-বিদ্বেষী মনোভাব পোষণ করেন। তিনি বলেন, বিএনপির কোনো নাম বা বিএনপির পক্ষ থেকে কোনো সুপারিশ এলে তারা ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তা বাইপাস করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ব্যাপক আন্দোলনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সরকারপ্র