বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা আলোচনায়

বিশেষ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত সাত মাসে একের পর এক অস্থিরতা, ষড়যন্ত্র ও সহিংস ঘটনা ঘটে চলেছে। গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা উসকানির চেষ্টা, ইসকনের দেশবিরোধী তৎপরতা এবং আনসার বিদ্রোহের নামে সরকার উৎখাতের চেষ্টা—এসব ঘটনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এসব ঘটনার আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো, যা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বস্তরে।