স্পেনে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর
বিশেষ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় পরিবারসহ বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি গোপনে দেশত্যাগ করেন। তবে দেশ ছাড়ার পরও তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একসময় স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তা ২০২২ সালে অবসর নেওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে ২০২৪ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে তলব করে। কিন্তু তিনি হাজির না হয়ে ২০২৪ সালà