ওয়াক্‌ফ এস্টেটের হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত, দুর্নীতির অভিযোগ আ.লীগ ঘনিষ্ঠদের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
১১ মার্চ ২০২৫

দেশজুড়ে ওয়াক্‌ফ এস্টেটের বিপুল সম্পত্তি দখল ও আয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নিবন্ধিত ২১,৯৩৯টি ওয়াক্‌ফ এস্টেটের অধিকাংশই এখন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের দখলে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওয়াক্‌ফ প্রশাসন দুর্নীতির মাধ্যমে অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ বছরে উল্লেখযোগ্য সংখ্যক ওয়াক্‌ফ এস্টেট ক্ষমতাসীন দলের সমর্থকদের নিয়ন্ত্রণে চলে