বিশেষ প্রতিনিধি
১১ মার্চ ২০২৫
প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের মনোনীতদের তালিকার সঙ্গে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল, তা ২০১৬ সালে বাতিল করা হয়। তবে সুপ্রিম কোর্টের রায়ে এই পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় এবং মু