বিশেষ প্রতিনিধি
১২ মার্চ ২০২৫
ঝিনাইদহের বানিয়াবহু গ্রামের কৃষক আবদুল গনি গত আমন মৌসুমে দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। তবে এক ছটাক ধানও ঘরে তুলতে পারেননি। কৃত্রিম জলাবদ্ধতার কারণে তার পুরো ফসল নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে এখন বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

আবদুল গনির মতো আশপাশের চার গ্রামের শতাধিক কৃষক একই দুর্ভোগের শিকার হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, সাবেক সামরিক কর্মকর্তা ও ঝিনাইদহ-৩ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর নির্মিত বিনোদন পার্কের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর ফলে কৃষিজমিতে স্বাভাবিক পানি নà¦