বিশেষ প্রতিনিধি
১৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ১,১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আদায় এবং বিদেশে পাচারের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকসহ মোট ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ।
