জনগণের শক্তিতেই নির্ধারিত হবে ভবিষ্যৎ, অযাচিত মন্তব্যে সতর্ক থাকার আহ্বান
বিশেষ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন বিলম্ব ইস্যুতে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুকদারি ভেবেছে, তাই যা খুশি তাই করেছে। কিন্তু এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। সুতরাং কথা বলার সময় হিসাব করে বলবেন, আমাদের যেন বে-হিসাবি কথা বলতে না হয়।”

বুধবার রাজধানীর শাহাজানপুরে রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে শাহাজানপুর থানা বিএনপি আয়োজিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে আà§