বিশেষ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫
“আরে মিয়া থামেন থামেন, আগে কথা শোনেন। দলের বাহাদুরি আমাকে দেখাবেন না। দলের যে মালিক সেই পরিবারের বড় আত্মীয় আমি। রেস্তা সম্পর্ক কিছুই জানেন না, এখন শুনে রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে শ্রদ্ধেয় বড় বোন মরহুমা ফাতেমা বেগমের আদরের নাতি হলো আমার মেয়ে-জামাতা। সে হিসেবে শেখ হাসিনা আমার বেয়াইন।”

বিক্ষুব্ধ ঠিকাদারদের হৈ-চৈ দুই হাতে থামিয়ে কথাগুলো বলছিলেন বহুল আলোচিত ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। গত ১৫ বছরে ব্যাপক দুর্নীতির কারণে তাকে ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবেও আখ্যায়িত করা হয়।
সূত্র জানায়, ওয়াসার বড় বড় প্রকল্পে à¦