অস্ত্র চুক্তির কমিশনে শত কোটি টাকা পাচার, তদন্তের মুখে তারিক
বিশেষ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫

দেশে আলোচিত ৭৩০ কোটি টাকা রেমিট্যান্স হিসেবে আনার ঘটনা নতুন মোড় নিয়েছে। জানা গেছে, এই অর্থের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। ‘পরামর্শক ফি’ দেখিয়ে তিনি এই অর্থ দেশে এনেছিলেন বলে অভিযোগ উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তারিক আহমেদ সিদ্দিক অস্ত্র আমদানির কমিশন বাবদ এই বিপুল অর্থের একটি অংশ পেয়েছিলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি কোনো আয়কর ছাড়াই এই অর্থ দেশে আনেন এবং তৃতীয় ব্যক্তিà