বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ, বহিষ্কার চলছে

বিশেষ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিকভাবে স্বস্তিতে থাকলেও দলীয় বিশৃঙ্খলা নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি হাইকমান্ড। কিছু নেতাকর্মীর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড সামলাতে দলটি আরও কঠোর অবস্থান নিচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত আট মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ১,৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও কয়েক হাজারের বিরুদ্ধে তদন্ত চলছে।

২০ মার্চ ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে বহিষ্কার করা হà