ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি
২২ মার্চ, শনিবার, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ঈদ উদযাপন শেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক এ তথ্য জানিয়েছেন।