জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বিএনপি-এনসিপি-সিপিবির বৈঠক
বিশেষ প্রতিনিধি
২৩ মার্চ, রবিবার, ২০২৫

রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনার অংশ হিসেবে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৈঠকটি জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

২০ মার্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে, যার লক্ষ্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করা। আজকের সংলাপের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্র সংস্কার আন