বিশেষ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫
গণতন্ত্রের প্রকৃত রূপ ফিরিয়ে আনতে গণপরিষদ ভোট নয়, বরং সংবিধান সংশোধনই জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংবিধান সংশোধনের কিছু প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা খর্ব করার যে প্রস্তাব আছে, তা বিএনপি মানে না। ৭১ ও ২৪-এর প্রেক্ষাপট এক করা উচিত নয়।”