বিশেষ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫
দেশের গণমাধ্যম খাতে মালিকানার কেন্দ্রীকরণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ও ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে একাধিক গণমাধ্যম।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপ সাতটি গণমাধ্যমের মালিক। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের মাধ্যমে তারা একাধিক সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম চালু করে। পরবর্তী সময়ে তারা একটি নিউজভিত্তিক টিভি চ্যানেল, একটি ক্রীড়াভিত্তিক টিভি ও একটি এফএম রেডিও চালু করে।
<