সাংবাদিকদের সত্য প্রচারের আহ্বান জানালেন মির্জা আব্বাস

বিশেষ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য প্রকাশ করা। ভয়ভীতি উপেক্ষা করে ন্যায়ের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা।’

রোববার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের ভেতরে এবং বাইরে কারা ষড়যন্ত্র করছে, দেশকে পেছনে নিত