বিশেশ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘কিছুদিন আগেই আমরা দেখেছি, সংস্কার ও নির্বাচনকে একে অপরের বিপরীতে দাঁড় করানো হয়েছে। এখন একই কৌশলে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, যা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।’
