গণতন্ত্র পুনর্গঠনে জাতীয় ঐক্যের তাগিদ

বিশেষ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫

ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করতে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি।