“নিরপেক্ষতা রক্ষায় প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের সরানোর দাবি বিএনপির”

বিশেষ প্রিতিনিধি
৪ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের কয়েকজন উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব উপদেষ্টা সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছেন, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।