বিশেষ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তিনি (ড. ইউনূস) ডিসেম্বর বা জুন নিয়ে অস্থির অবস্থানে রয়েছেন, এবং এ ধরনের ‘শিফটিং’ জাতীয় ও আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দিচ্ছে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে সালাহউদ্দিন এসব কথা বলেন।<