নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছে বিএনপি
বিশেষ প্রতিনিধি
১৬ এপ্রিল, বুধবার,২০২৫

বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে দলটির চেয়ারপারসনের প্রেস উইং থে