বিশেষ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫
এক ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এই নীতিগত অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার সুপারিশ করলেও, ঐকমত্য কমিশন তার প্রস্তাবে কিছুটা নমনীয়তা দেখিয়েছে।

গতকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপকালে এই নতুন প্রস্তাব দেয় কমিশন। বিএনপি জানিয়েছে, তারা দলীয়ভাবে আলোচনা করে তাদের অবস্থান জানাবে।