বিশেষ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫
মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যে মানবিক করিডোর চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তারা বলেছে, এমন সংবেদনশীল বিষয়ে কোনো রাজনৈতিক আলোচনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি এ বিষয়ে তাদের মিত্র রাজনৈত