“সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে: মির্জা ফখরুল”
বিশেষ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকারে থাকলে দেশের সব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারে।

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, মানুষ হত্যা ও গুমের মাধ্যমে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এজন্য প্রধানমন্ত্রীর দেশত্যাগ করতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।