বিদেশ থেকে পরিচালিত ৭টি ফেসবুক পেজের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ, তদন্তে সাইবার বিভাগ”

বিশেষ প্রতিনিধি
০১ মে ২০২৫

জুলাই বিপ্লবের পর স্বেচ্ছা নির্বাসনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল। মাঠপর্যায়ে দৃশ্যমান তৎপরতা না থাকলেও, অন্তর্জালে একাধিক ফেসবুক পেজের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে।