শেখ সুজাত মিয়ার ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা: অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

বিশেষ প্রতিনিধি
১ মে ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িত যুবলীগ নেতা জামিল মিয়াকে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।