শাপলা চত্বর গণহত্যা: পর্দার আড়ালে নৃশংস এক রাতের রহস্য

বিশেষ প্রতিনিধি
৩ মে ২০২৫

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে রাতে পরিচালিত যৌথ অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার নাম উঠে এসেছে সাম্প্রতিক এক অনুসন্ধান প্রতিবেদনে। অভিযোগ অনুসারে, তার প্রত্যক্ষ নির্দেশেই ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার বেনজীর আহমেদ পুরো অভিযান পরিচালনার পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন র‍্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।