বিশেষ প্রতিনিধি
৪ মে ২০২৫
জঙ্গিবিরোধী বিশেষ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করলেও সময়ের ব্যবধানে সোয়াট (SWAT) বাংলাদেশে এক ভয়াবহ নামে পরিণত হয়। আইন-শৃঙ্খলা রক্ষার আড়ালে, শেখ হাসিনার শাসনামলে এই বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের হাতিয়ার হয়ে উঠেছিল বলে অভিযোগ উঠেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অধীনে গঠিত সোয়াটকে চরমপন্থা মোকাবিলার উদ্দেশ্যে তৈরি করা হলেও, বাস্তবে এই বাহিনী বিরোধী রাজনৈতিক কর্মসূচি দমন, রাতের বেলা তল্লাশি অভিযান এবং কথিত ‘বন্দুকযুদ্ধের’ মাধ্যমে মানুষ হত্যা করার কাজে ব্যবহৃত হয়েছে।
