জ্যেষ্ঠ আইনজীবী রাজ্জাকের ইন্তেকালে তারেক রহমানের গভীর শোক প্রকাশ
বিশেষ প্রতিনিধি
০৫ মে ২০২৫

বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”