বিশেষ প্রতিনিধি
ঢাকা, ৬ মে ২০২৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক উত্তরণকে আরও গতিশীল করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।