বিশেষ প্রতিনিধি
১০মে,২০২৫
নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশি অভিযানের ঘটনায় তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে ব্যাখ্যা করে ডিএমপি দুঃখ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারের প্রতি।
