বিশেষ প্রতিনিধি
১৩ মে ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উন্নয়ন প্রকল্প ও মেগা প্রকল্পের নামে লুটপাট করা অর্থের অর্ধেকও যদি স্বাস্থ্যখাতে ব্যয় হতো, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সম্ভব ছিল। তিনি বলেন, “উড়ালসেতু কিংবা মেগা প্রজেক্ট জনগণের মৌলিক চাহিদা পূরণ করে না।