ছাত্রনেতা হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার আবেদন
বিশেষ প্রতিনিধি
১৩ মে ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।