ছাত্রনেতা সাম্যের হত্যায় গভীর শোক, বিচার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিনিধি

১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।