বিশেষ প্রতিনিধি
১৪ মে ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা অতীতে শেখ হাসিনার ভয়ে আত্মগোপনে ছিল, তারাই এখন সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।