বিশেষ প্রতিনিধি
১৭ মে ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে গোপনে সংঘটিত হচ্ছে নাশকতার পরিকল্পনা ও রাজনৈতিক ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ঘনিষ্ঠ নেতাকর্মীরা ওই এলাকায় গড়ে তুলেছে গোপন আস্তানা। সেখান থেকেই মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বিদেশে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে। বৈঠক করে দিচ্ছে ঝটিকা মিছিল ও ভীতি সৃষ্টির নির্দেশনা।