আওয়ামী নেতাদের দুর্নীতির খতিয়ান তৈরিতে মাঠে সিআইডি

বিশেষ প্রতিনিধি
১৮ মে
২০২৫

দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা দুর্নীতির জালের ছেঁড়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।