হলফনামায় গরমিল, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

বিশেষ প্রতিনিধি
২২ মে ২০২৫

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনী হলফনামা ও তার আয়কর বিবরণীতে গরমিলের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি জানান, হলফনামায় দেওয়া সম্পদ বিবরণী এবং আয়কর নথিতে উল্লেখিত সম্পদের পরিমাণে বিস্তর অমিল রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং দুদকও আলাদাভাবে আইনি পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আà§