২৪ মে ২০২৫
বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, শহীদ আরমান মোল্লার পরিবার এতটাই অসহায় যে তাদের সন্তানদের এতিমখানায় পাঠাতে হচ্ছে। এ খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনà¦