সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনৈতিক নেতারা এখন কোথায়?

বিশেষ প্রতিনিধি
২৪ মে ২০২৫

আন্দোলনের উত্তাপে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পাড়ি জমালেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বহু নেতা, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা ও বিচারপতিরা দেশের বিভিন্ন সেনানিবাসে নিরাপত্তার খোঁজে আশ্রয় নেন। সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ৬২৬ জনের একটি তালিকায় উঠে এসেছে তাদের অনেকের নাম।