গুমের রাজনীতি বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
২৬ মে ২০২৫

গুমের মতো অমানবিক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ ও সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “প্রতি বছরের মতো এবছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। এটি সেই সকল গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করার সপ্তাহ, যারা এখনো নিখোঁজ বা নিঃশেষ। রাষ্ট্রীয় বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর তাদের অনেকের কোনো খোঁজ মেলেনি, কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আর কারও কারও হদিস মিলেছে অনেক দিন পর।”