বিশেষ প্রতিনিধি
২৭ মে ২০২৫
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ থেকে বিরত রাখতে চারজন প্রভাবশালী নেতা সক্রিয় ভূমিকা রেখেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

‘গ্যাং অব ফোর’ নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে আন্দ