বিশেষ প্রতিনিধি
২৮ মে ২০২৫
মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের দশ মাস: গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
