বিশেষ প্রতিনিধি
২৮ মে ২০২৫
রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে জমে উঠেছে পরিবেশ।

বুধবার দুপুর ৩টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া সমাবেশে সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যাà