নির্বাচন চান না কেবল একজন ব্যক্তি— মির্জা আব্বাস

বিশেষ প্রতিনিধি
৩০ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “ডিসেম্বরে নির্বাচন চায় না, এমন ব্যক্তি দেশের একজনই—তিনি হলেন ড. মুহাম্মদ ইউনূস।” টোকিওতে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, “দেশের বদনাম বিদেশে গিয়ে করা মোটেও শোভন নয়।”

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “ড. ইউনূস জাপানে বসে বলেছেন বিএনপি নিরà§