নির্বাচন নিয়ে বিএনপির চাপ বাড়ছে, সরকারকে হুঁশিয়ারি
বিশেষ প্রতিনিধি
৩১ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব ও উত্তেজনা দিন দিন বাড়ছে। মূল বিরোধের কেন্দ্রে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ। বিএনপি ও সমমনা দলগুলো যেখানে আগামী ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি জানিয়ে আসছে, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন—নির্বাচন হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে।

বিএনপির শীর্ষ নেতারা এই অবস্থান মেনে নিতে নারাজ। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহà