কাল থেকে সরাসরি সম্প্রচারিত হবে শেখ হাসিনার বিচার

বিশেষ প্রতিনিধি
৩১ মে ২০২৫

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এবং এ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আয়োজিত সেমিনারে তিনি বলেন, “গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল দাখিল করা হবে। ডিসেম্à