ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় গণহত্যার বিচার শুরু

বিশেষ প্রতিনিধি
২ জুন ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত মামলায় রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।

এটি বাংলাদেশে প্রথমবারের মতো à¦